Skip to main content

Ridge Bangla

আগামী বুধ-বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা

রাজধানীর ঢাকা সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন জানান, চলমান উত্তেজনা ও ঢাকা কলেজের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ এড়াতে আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) কলেজ বন্ধ থাকবে।

এর আগে সায়েন্সল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, তবে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব মোড় এলাকায় সিটি কলেজের সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল। তারা সিটি কলেজের শিক্ষার্থীদের ঘিরে রাখেন। অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভে অংশ নেন।

এর ফলে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

This post was viewed: 92

আরো পড়ুন