Ridge Bangla

রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ সময়সূচি প্রযোজ্য হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, রমজান মাসজুড়ে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। নতুন এ সময়সূচি রমজান মাসজুড়ে কার্যকর থাকবে।

তবে কিছু গুরুত্বপূর্ণ সেবা খাত এ সময়সূচির বাইরে থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ ও পরিচালনা করবে। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর অধীনস্থ সব আদালতের অফিস সময়সূচি পৃথকভাবে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন