Ridge Bangla

ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে নতুন ভোটিং ম্যাপ অনুমোদন সুপ্রিম কোর্টের

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ক্যালিফোর্নিয়াকে ডেমোক্র্যাটদের অনুকূলে নতুন ভোটিং মানচিত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে চলতি বছরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসে সর্বোচ্চ পাঁচটি অতিরিক্ত আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া আদালতের সংক্ষিপ্ত আদেশে সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হয়নি। টেক্সাসে রিপাবলিকানদের পুনর্নির্ধারিত আসনবিন্যাসের রাজনৈতিক প্রভাব মোকাবিলা করার উদ্দেশ্যে গত বছর বিশেষ গণভোটে ক্যালিফোর্নিয়ার ভোটাররা নতুন এই মানচিত্র অনুমোদন করেন।

রায়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, টেক্সাসে রিপাবলিকানদের পক্ষে পুনর্নির্ধারণ শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ‘রিডিস্ট্রিক্টিং যুদ্ধ’ শুরু করেছিলেন, কিন্তু এবার তিনি পরাজিত হয়েছেন।

এর আগে ট্রাম্প প্রশাসন ও ক্যালিফোর্নিয়ার রিপাবলিকানরা জরুরি ভিত্তিতে আদালতে আবেদন জানালেও তা নাকচ হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্ণভিত্তিক না হলে রাজনৈতিক কারণে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ আইনত নিষিদ্ধ নয়।

This post was viewed: 22

আরো পড়ুন