Skip to main content

Ridge Bangla

ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্রের নাম ও নম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এই মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ভোটাররা নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটারদের তথ্য জানার প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করতেই এই অ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্মেই বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে ভোটাররা তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানতে পারবেন। এতে ভোটকেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি কেন্দ্রের ছবি, জিও লোকেশন, ম্যাপ এবং কেন্দ্রটি ভোটারের বাসা থেকে কত দূরে- সে তথ্যও দেখা যাবে।

এ ছাড়া অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং ফলাফল জানার সুবিধাও রাখা হয়েছে। ফলে ভোটাররা একটি অ্যাপের মাধ্যমেই নির্বাচনসংক্রান্ত নানা তথ্য সহজে পেতে পারবেন।

অ্যাপটি ইন্সটল করার পর নির্ধারিত ঘরে জন্মতারিখ ও ভোটার আইডি নম্বর প্রবেশ করালে সংশ্লিষ্ট ভোটারের সব প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, কোন কেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, কেন্দ্রের পূর্ণ ঠিকানা এবং ভোট দেওয়ার সিরিয়াল বা ভোটিং নম্বর।

This post was viewed: 68

আরো পড়ুন