Skip to main content

Ridge Bangla

দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে চালু ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের ভোট কার্যক্রম এগিয়ে চলেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। পাশাপাশি ৪ লাখ ৪৯ হাজার ৬ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট পাঠিয়েছেন। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন।

এদিকে বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন তাদের ব্যালট ডাকযোগে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান জানান, এবার দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

This post was viewed: 53

আরো পড়ুন