Skip to main content

Ridge Bangla

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুনীল কর্মকার দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। নেত্রকোনায় জন্ম নেওয়া এই শিল্পী মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং কণ্ঠের পাশাপাশি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ নানা বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন।

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনে ছোটবেলা থেকেই সুনীল গানের জগতে নিজেকে নিবেদিত করেন। তিনি জালাল উদ্দিন খাঁর বহু গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে অনেক জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তিনি নিজেও একজন গীতিকার হিসেবে উল্লেখযোগ্য প্রায় দেড়শো থেকে দুইশো গান রচনা করেছেন।

This post was viewed: 76

আরো পড়ুন