Ridge Bangla

দুবাই সামিটে বিশ্বসেরা মন্ত্রী হলেন গাম্বিয়ার আবদোলি জোবে

সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট–২০২৬-এ ‘বিশ্বসেরা মন্ত্রী’ হিসেবে নির্বাচিত হয়েছেন গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবদোলি জোবে। দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

বিশ্বজুড়ে নীতিনির্ধারণে কার্যকর নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। নীতিমালাকে বাস্তবে রূপ দেওয়া, উদ্ভাবনী চিন্তা এবং দৃশ্যমান সামাজিক প্রভাব তৈরিতে অসামান্য অবদানের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ১০ জন মন্ত্রীর মধ্য থেকে আবদোলি জোবেকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কর্তৃপক্ষ জানায়, গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতি খাতে জোবের নেতৃত্ব দেশটির অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাংস্কৃতিক পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অর্জন আফ্রিকার উদীয়মান নেতৃত্বের জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন