Ridge Bangla

১৬ মাসে বিচারবহির্ভূত ভাবে ৪৫ জনকে হত্যা, অন্তর্বর্তী সরকারকে নিয়ে অধিকারের প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শাসনামলে গত ১৬ মাসে দেশে অন্তত ৪৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এমন তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। সংস্থাটির তথ্যমতে, এর মধ্যে সর্বশেষ এক বছরেই প্রাণ হারিয়েছেন ৩৩ জন। অধিকার জানিয়েছে, মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে, যেখানে মোট নয়টি মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। সংস্থাটি […]

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপক্ষে সরাসরি অবস্থান নেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির মোট ২৮ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]

রাশিয়ার ব্যাপক হামলার পর আবুধাবি আলোচনায় অবস্থান বদলাবে ইউক্রেন

শীতকালে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলার পর আবুধাবিতে নির্ধারিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ইউক্রেন তার আলোচনার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেনজুড়ে ৭১টি ক্ষেপণাস্ত্র ও ৪৫০টি ড্রোন হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আবুধাবিতে পাঠানো ইউক্রেনীয় প্রতিনিধি দলের দায়িত্ব ও অবস্থান পুনরায় ভেবে দেখা হবে। জেলেনস্কি বলেন, বেসামরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো […]

ফেসবুক-টেলিগ্রামে ভিডিও বাণিজ্য: সর্বনাশা প্রেমের ফাঁদে তরুণীরা

বর্তমান আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ যেমন সহজ হয়েছে, ঠিক তেমনি সাইবার অপরাধের ধরনেও এসেছে বিবিধ পরিবর্তন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম এখন পরিণত হয়েছে পর্নোগ্রাফি বাণিজ্যের নতুন ঘাঁটিতে। দেশে এসব মাধ্যমকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিং চক্রের তথ্য ফাঁস হচ্ছে সাম্প্রতিককালে নিয়মিত বিরতিতেই। প্রেমের ফাঁদ, আইডি হ্যাক […]

পাকিস্তানের বেলুচিস্তানে তিন দিনের সংঘর্ষে নিহত ২৫৫, সেনা সদস্য ২২ জন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিনব্যাপী ভয়াবহ সংঘর্ষ ও সন্ত্রাসবিরোধী অভিযানে মোট ২৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২২ জন পাকিস্তানি সেনাসদস্য, ৩৬ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ভাষ্যমতে ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র গোষ্ঠীর ১৯৭ জন সদস্য রয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানজুড়ে একযোগে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের নিরাপত্তা […]

মব ভায়োলেন্সের অস্তিত্ব নেই, নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে ‘মব ভায়োলেন্স’ নামে কোনো ঘটনা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, পুলিশের মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না এবং নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। ফলে নির্বাচন ঘিরে সহিংসতার কোনো শঙ্কাও নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের […]

জামায়াতের ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে দলটি দেশের শাসনব্যবস্থা, অর্থনীতি, সামাজিক সেবা, শিক্ষা, পরিবেশ ও শ্রমিকদের অধিকারসহ ২৬টি মূল প্রতিশ্রুতি তুলে ধরেছে। ইশতেহারের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ গঠন। এর মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার ওপর প্রাধান্য দেওয়ার কথা বলা […]

এপস্টেইনের সাম্রাজ্যে যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস প্রকাশের পর নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গড়ে তোলা অপরাধচক্র ও তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যুক্তরাষ্ট্রের আলোচিত “এপস্টেইন ফাইলস”-এর একটি বড় অংশ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির […]

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ জন: এইচআরএসএস

জুলাই অভ্যুত্থানের পর গত ১৭ মাসে দেশে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির হিসাবে, এ সময়ে রাজনৈতিক ও দলীয় সহিংসতার ঘটনায় ১৯৫ জন নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জুলাই অভ্যুত্থান–পরবর্তী মানবাধিকার পরিস্থিতি […]

দুবাই সামিটে বিশ্বসেরা মন্ত্রী হলেন গাম্বিয়ার আবদোলি জোবে

সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট–২০২৬-এ ‘বিশ্বসেরা মন্ত্রী’ হিসেবে নির্বাচিত হয়েছেন গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবদোলি জোবে। দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। বিশ্বজুড়ে নীতিনির্ধারণে কার্যকর নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। নীতিমালাকে বাস্তবে […]

নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের নৃশংস হামলা, নিহত ১৬০; নিখোঁজ রাজা

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরে এটি দেশটির সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা। হামলায় গ্রামের ঐতিহ্যবাহী রাজাসহ একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে এই হামলা চালানো হয়। বুধবার বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা ১৬২ জনে দাঁড়িয়েছে […]

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট। গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত সাময়িকীটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ‘খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান ৬০ বছর বয়সী তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী […]

পারস্য উপসাগরের উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

পারস্য উপসাগরে চলমান সামরিক উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা এমন এক সময় এলো, যখন আরব সাগরে মার্কিন বাহিনী ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে, তবে কোথায় বা কীভাবে এ আলোচনা চলছে […]

পে স্কেলে এমপিও শিক্ষকদের-কর্মচারীদের বেতন বাড়বে কিনা জানাল অর্থ মন্ত্রণালয়

নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শঙ্কায় রয়েছেন কয়েক লাখ শিক্ষক-কর্মচারী। শিক্ষক-কর্মচারীদের আশঙ্কার বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের একাধিক সদস্য বলছেন, সরকারের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী যারা বেতন পান, তাদের সবার বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়বে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি বেতন কাঠামোর […]

জরুরি পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে প্রায় ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেই এই বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের মৎস্য ইনস্টিটিউট এলাকায় অবস্থিত বিজিবির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য […]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম, এমফিলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানুয়ারি–২০২৬ সেশনে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট এবং জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। মেধার ভিত্তিতে এমফিল প্রোগ্রামে মাসিক ২০ হাজার টাকা হারে দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামে মাসিক ৪০ হাজার টাকা হারে […]

মাটি কাটতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত

যশোরের শার্শা উপজেলায় মাটি খননের সময় নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক গুরুতর জখম হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, বালুন্ডা গ্রামের এক বাসিন্দার বাড়িতে কোদাল দিয়ে মাটি তোলার কাজ করছিলেন দুজন শ্রমিক। খননের একপর্যায়ে কোদালের আঘাতে মাটির নিচে পুঁতে রাখা […]

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিলের সুযোগ নেই: ইসি মাছউদ

জামায়াতের মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচন বাতিল করা হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি মাছউদ […]

বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার

বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে অবাস্তব ও ভুয়া আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই ঘোষণা শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই লোক দেখানো। তাঁর দাবি, দেশের মোট জনসংখ্যা প্রায় ১৮ কোটি হলেও বিএনপি ৫০ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বুধবার (৪ ফেব্রুয়ারি) […]

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ লক্ষ্যে গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে দলটি। বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার […]