Ridge Bangla

৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজযাত্রীদের ভিসা আবেদন কার্যক্রম। এ প্রক্রিয়া চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থায় নিবন্ধিত সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে সরকারি হাসপাতালে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, হজে যেতে হলে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ সম্পন্ন করে অবশ্যই ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা কার্যক্রম শেষ করার পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি সরকারের নুসুক মাসার পদ্ধতির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এ আবেদন সম্পন্ন করার জন্য হজযাত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিসহ সব নিবন্ধিত হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফিটনেস সনদ ব্যতীত কোনো হজযাত্রীকে এ বছর হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

This post was viewed: 12

আরো পড়ুন