Ridge Bangla

নিজেদের পাতা ফাঁদে মারা গেলেন ২ কৃষক

সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর গ্রামে টমেটো তুলতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মনিরুল ইসলাম (৪০) ও আব্দুর রহিম (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে এবং আব্দুর রহিম শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

শিবপুর গ্রামে টমেটো ক্ষেতের ফসল রক্ষায় বৈদ্যুতিক সংযোগ দেওয়া বেড়ায় জড়িয়ে মনিরুল ইসলাম বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে এসে ক্ষেতের মালিক আব্দুর রহিমও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন