Ridge Bangla

‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে বাদ পড়ল আরও ১২ জন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত হওয়া এবং একাধিকবার নাম অন্তর্ভুক্তির মতো অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব নাম বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন। দিনাজপুর জেলার বাতিলকৃতরা হলেন তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

অন্যদিকে চাঁদপুর জেলার যাদের নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল এবং মো. আব্দুল্লাহ আল মামুন।

এর আগে গত বছরও একই ধরনের অনিয়মের অভিযোগে ১২৮ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল করা হয়েছিল।

This post was viewed: 11

আরো পড়ুন