Ridge Bangla

মুন্সীগঞ্জে বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে মুন্সীগঞ্জে বিএনপির পদাধিকারীদের শৃঙ্খলা নিশ্চিত করতে আরও ১১ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভুইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। তাদের বিরুদ্ধে অভিযোগ, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা।

এ নিয়ে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার মোট ১৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো। এর আগে জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন এবং মুন্সীগঞ্জ-১ আসনের জেলা বিএনপির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোমিন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ ছাড়া জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে প্রার্থীর ভাইসহ তিন ইউনিয়ন বিএনপির নেতা এবং দুটি ইউনিয়ন কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

This post was viewed: 18

আরো পড়ুন