Ridge Bangla

কনা আমাকে শত্রু মনে করেন জানা ছিল না: ন্যান্সি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সংগীতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তিনি প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এবার তিনি প্রায় ১৬ বছর আগের একটি পুরোনো ছবি প্রকাশ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত একটি ছবিতে ন্যান্সির পাশে জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে দেখা যায়। ছবিটি ২০১১ সালের উল্লেখ করে ন্যান্সি ক্যাপশনে জানান, ফেসবুকের কল্যাণেই তিনি পুরোনো এই স্মৃতিটি আবার খুঁজে পেয়েছেন।

ন্যান্সির পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আবেগপূর্ণ ভালোবাসা প্রকাশ করেছেন, আবার কেউ কনা ও ন্যান্সির মধ্যে কথিত দ্বন্দ্বের ইঙ্গিত তুলে মন্তব্য করেছেন। এমনকি একজন প্রশ্ন তুলেছেন, ন্যান্সির পাশে কি তার ‘চিরশত্রু’ কনাই রয়েছেন?

ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, আমি জানি না অথচ আপনি জেনে বসে আছেন। উত্তরে ভক্ত লিখেছেন, আপনি এবং কনা দুজনই আমার প্রিয় শিল্পী আর আপনাদের হাড়ির খোঁজ আমি জানবো না তাই কি হয়। এরপর ন্যান্সি আবার লিখেছেন, তিনি (দিলশাদ নাহার কনা) আমাকে শত্রু মনে করেন জানা ছিল না!

নেটিজেনের মন্তব্যের জবাবে সবশেষে ন্যান্সি লিখেছেন, ইন্ডাস্ট্রিতে এবং বয়সে, উভয় ক্ষেত্রেই বেশ সিনিয়র আমার একজন নারী সহকর্মীকে নিয়ে আপনার এহেন মন্তব্য দুঃখজনক।

This post was viewed: 9

আরো পড়ুন