Skip to main content

Ridge Bangla

চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

চাঁদপুরে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারীরা বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আন্দোলনকারীরা বিক্ষোভে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং এসব দাবির পক্ষে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।

বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

This post was viewed: 60

আরো পড়ুন