আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈনিক কাতারে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এ বিষয়ে কাতার ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে দুই মাসের মধ্যেই এই সৈনিকদের পাঠানো সম্ভব হবে।
শফিকুল আলম বলেন, “এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। কাতারে সৈনিকদের মাসিক বেতন আড়াই লাখ থেকে তিন লাখ টাকার মধ্যে হয়ে থাকে।”
তিনি আরও জানান, উপসাগরীয় যুদ্ধের সময় থেকেই বাংলাদেশি সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করে আসছেন। সাধারণত প্রতি তিন বছর অন্তর নতুন সৈনিকদের সেখানে পাঠানো হয়।
প্রেস সচিব আরও জানান, বাংলাদেশ সরকার কাতারে আরও বেশি সংখ্যক সৈনিক পাঠাতে আগ্রহী এবং এ বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।
This post was viewed: 49