Skip to main content

Ridge Bangla

ধর্ষণের দৃশ্যে অভিনয় মোটেও সহজ নয়: দিয়া মির্জা

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা ‘কাফির’ সিরিজে একটি ধর্ষণের দৃশ্য নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটিতে ওই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, এটি ছিল তার অভিনয়জীবনের অন্যতম কঠিন মুহূর্ত।

এক সাক্ষাৎকারে দিয়া বলেন,

“ধর্ষণের দৃশ্যে অভিনয় মোটেও সহজ নয়। শুটিংয়ের সময় আমার শরীর কাঁপছিল। দৃশ্যটির পর আমি এতটাই অস্বস্তিতে পড়ি যে বমি করে ফেলি। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম।”

চরিত্রের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছেন জানিয়ে দিয়া বলেন, একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রকে জীবন্ত করে তোলা তার দায়িত্ব। মাতৃত্বভিত্তিক দৃশ্যগুলোতে অভিনয়ের সময় তার মধ্যে প্রকৃত মায়ের অনুভূতিও জেগে উঠেছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন,

“হিমাচলে আমরা ৩৬০ পাতার স্ক্রিপ্টের শুটিং শেষ করি মাত্র ৪৫ দিনে। প্রতিদিন শুটিং চলাকালে কেবল ১৫ থেকে ১৮ মিনিট বিরতি পাওয়া যেত। খুব চ্যালেঞ্জিং ছিল কাজটা, কিন্তু গল্পটি গুরুত্বপূর্ণ ছিল বলেই এটা ছিল আমাদের জন্য এক ধরনের জয়।”

এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্থান টাইমস-এ। দিয়া মির্জা তার কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে নারীর যন্ত্রণাময় বাস্তবতা এবং মানবিকতার শক্তি তুলে ধরেছেন।

This post was viewed: 81

আরো পড়ুন