Ridge Bangla

১৯ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

জেমস ক্যামেরনের পরিচালনায় ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় পর্ব ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ১৯ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম ট্রেলার।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, থ্রিডি ট্রেলারে দর্শকদের সামনে উন্মোচিত হয়েছে প্যান্ডোরার জাদুকরী প্রকৃতি এবং নতুন দুটি উপজাতি—‘উইন্ড ট্রেডার’ ও ‘ফায়ার পিপল’। অনেকেই মন্তব্য করেছেন, এবার জেমস ক্যামেরন আরও চমকপ্রদ অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন।

নির্মাতা ক্যামেরন এই সিরিজের বেশিরভাগ কিস্তি একসঙ্গে শুটিং করেছেন, যার ফলে নির্ধারিত সময়েই মুক্তি পাচ্ছে সিনেমাগুলো। এর আগে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ (২০০৯) এবং ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ (২০২২) বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর পরবর্তী কিস্তি ‘অ্যাভাটার ৪’ মুক্তি পাবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর এবং ‘অ্যাভাটার ৫’ মুক্তি পাবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর।

This post was viewed: 55

আরো পড়ুন