Skip to main content

Ridge Bangla

দেবের মায়ের প্রশ্ন: কবে বিয়ে করবি? কবে বাচ্চা হবে?

টালিউডের সুপারস্টার দেব বর্তমানে ৪২ বছর বয়সেও অবিবাহিত। অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে তার প্রেমের সম্পর্ক এখন ওপেন সিক্রেট হলেও, বিয়ের সিদ্ধান্তে এখনও স্থির নন দেব। তবে তার মা ঠিকই প্রতিদিনই এ নিয়ে কথা বলেন।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দেব বলেন, “মা প্রতিদিন বাড়িতে বলেন— বিয়ে করো, কবে বাচ্চা হবে? বাচ্চা কবে বড় হবে? তুই বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চার বয়স যখন ১০ হবে, তোর তখন ৭০ হবে। এসব প্রতিদিন আমাকে শুনতে হয়।”

২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রুক্মিণী মৈত্রর। এরপর এই জুটি একসঙ্গে কাজ করেছেন ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, এবং ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ সিনেমায়। পর্দার রসায়ন বাস্তব জীবনেও পরিণত হয়েছে প্রেমে। সুযোগ পেলেই একসঙ্গে ঘুরতে যান বিদেশে।

দেবের বিয়ে নিয়ে ভক্তদের জল্পনা থাকলেও, এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু বলেননি অভিনেতা নিজে কিংবা রুক্মিণী।

This post was viewed: 62

আরো পড়ুন