Ridge Bangla

মারা গেছেন সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার

খ্যাতিমান ওড়িয়া চলচ্চিত্রের সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী অভিজিৎ মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

হিট ওড়িয়া সিনেমার পরিচালক অভিজিৎ দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত সেপ্টেম্বরে তিনি আচমকা কোমায় চলে গেলে ভুবনেশ্বরের এমসে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে অবস্থা গুরুতর থাকলেও পরে কিছুটা উন্নতি হলে তাকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের মতে, ওই সময় তিনি সচেতন ছিলেন এবং ট্র্যাকিওস্টোমি টিউবের মাধ্যমে সাড়া দিচ্ছিলেন। হাসপাতাল সূত্র জানায়, তিনি শুধু কোমায় ছিলেন না; বরং স্নায়ু সমস্যা, নিউমোনিয়া, লিভারের জটিলতা, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা, পুষ্টিহীনতা ও রক্তজনিত বিভিন্ন রোগ- এ সবকিছুর সম্মিলিত প্রভাবে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠেছিল।

পারিবারিক কারণে কিছুদিন চিকিৎসা পিছিয়ে থাকলেও ২৩ জানুয়ারি থেকে অভিজিতের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রোববার সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে ওড়িয়া ইন্ডাস্ট্রির ভক্ত, শিল্পী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

This post was viewed: 29

আরো পড়ুন