Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে আগামী ৭ মে পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজিক, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স বিষয়ে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত এই রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসরণ করার জন্যও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 20

আরো পড়ুন