Ridge Bangla

বাড্ডার একটি ভবনের ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উত্তর বাড্ডার একটি নয়তলা ভবনের ছাদে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা শচীন বিশ্বাসের ছেলে।

পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. আরাফাত হোসেন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন