Skip to main content

Ridge Bangla

তিন ইস্যুতে ইসি ঘেরাও করেছে ছাত্রদল

নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ ও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করছে।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা উপস্থিত হন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১১টার আগে ইসি ভবনের সামনে পৌঁছে কর্মসূচি বাস্তবায়ন করেন। রাকিব বলেন, “আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত এবং বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ছাত্রদলের অভিযোগের তিনটি মূল বিষয় হলো:

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের বিতর্কিত প্রজ্ঞাপন, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য আশঙ্কাজনক। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা এই ইস্যুগুলো তুলে ধরছেন।

This post was viewed: 53

আরো পড়ুন