Ridge Bangla

বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির চিঠি

নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। এর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ না থাকায় সেসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে আজ বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে ইসি।

চিঠিতে জানানো হয়েছে যে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন কার্যক্রম নিশ্চিত করতে এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ৩২৫টির মধ্যে যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বা হবে, সেগুলো বাদ দিয়ে বাকি ভোটকেন্দ্রে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ অথবা জেনারেটর ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে তথ্য দেওয়ার অনুরোধ করা হলো।

বুধবার বিকেলের এক ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। এ নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৭৯টি এবং মোট বুথের সংখ্যা হবে ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।

This post was viewed: 21

আরো পড়ুন