Skip to main content

Ridge Bangla

ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশে শীর্ষ ৪ গান

চলচ্চিত্র ও স্বাধীন সংগীতশিল্পীদের নতুন গান প্রকাশের পর ইউটিউব ট্রেন্ডিংয়ে নজর কাড়ছে বেশ কয়েকটি গান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে যে পাঁচটি গান, একনজরে দেখে নেওয়া যাক।

১. চাঁদ মামা

‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি প্রকাশের ২০ দিনের মধ্যেই ইউটিউবে আড়াই কোটি ভিউ অতিক্রম করেছে। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। এটি দুইটি ইউটিউব চ্যানেল—জাজ মাল্টিমিডিয়া ও প্রীতম হাসানের নিজস্ব চ্যানেল—থেকে প্রকাশিত হয়েছে। ফলে গানটি ট্রেন্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় অবস্থান দখল করে আছে।

২. তুমি আমায় ভালোবাসো

জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে প্রথমবার গান গেয়ে চমক দেখিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ৫ এপ্রিল প্রকাশিত গানটি এখন পর্যন্ত ৫৬ লাখ ১৫ হাজারের বেশি ভিউ অর্জন করেছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে তৃতীয় স্থানে।

৩. কন্যা

নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমার গান ‘কন্যা’ মুক্তির পর থেকেই আলোচনায়। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। সুর ও সংগীত করেছেন ইমরান। ১৭ মার্চ প্রকাশিত গানটি ১ কোটি ৫১ লাখ ৪১ হাজারের বেশি ভিউ পেয়েছে এবং এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

৪. ঈদ মোবারাক

সিথি খানের গাওয়া ঈদ উপলক্ষে বিশেষ গান ‘ঈদ মোবারাক’ ২৪ মার্চ প্রকাশের পর এখন পর্যন্ত ৬৮ লাখ ১৬ হাজারের বেশি দর্শক দেখেছেন। গানটির কথা লিখেছেন হানিফ খান, সুর করেছেন আহমেদ সজীব। গানটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে পঞ্চম স্থানে রয়েছে।

This post was viewed: 74

আরো পড়ুন