Ridge Bangla

নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে নালায় ভেসে মিলল শিশু সেহেরিশের মরদেহ

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৪ ঘণ্টা পর আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে চাক্তাই খালে মরদেহটি ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকাজ পরিচালনা করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে স্থানীয়রা খালে শিশুর মরদেহ দেখতে পেয়ে আমাদের জানায়। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।”

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার নবাব হোটেল সংলগ্ন হিজরা খালের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা নালায় পড়ে যায়। অটোরিকশায় থাকা শিশুর মা সালমা ও দাদী আয়েশাকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটি নিখোঁজ ছিল। শিশু সেহেরিশের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

This post was viewed: 46

আরো পড়ুন