Ridge Bangla

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এসব তথ্যের ভিত্তিতে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কমিটি।

প্রসঙ্গত, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়ে থাকে। শবে বরাত উপলক্ষে পরদিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ বছর সেই ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)।

This post was viewed: 15

আরো পড়ুন