Ridge Bangla

ওবায়দুল কাদেরসহ পলাতক ৭ আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানি কাল

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে শুনানির দিন ধার্য রয়েছে আগামীকাল (১৮ জানুয়ারি)।

এই মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটিতে গুরুত্বপূর্ণ একটি আদেশের মাধ্যমে পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন, যাতে বিচার প্রক্রিয়া যথাযথভাবে অগ্রসর হয়।

এর আগে, গত ১৮ ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।

This post was viewed: 7

আরো পড়ুন