সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে উশকোখুশকো চুল, ময়লা পোশাক ও কালচে মেকআপে একেবারে বদলে যাওয়া রূপে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে। এটি দেখে নেটিজেনরা প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন। পরে জানা যায়, এটি কোনো ব্যক্তিগত পরিবর্তন নয়, বরং একটি শুটিংয়ের দৃশ্য।
ভিডিওটি প্রকাশ করেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। এতে কেয়া পায়েলকে ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন চরিত্রে অভিনয় করতে দেখা যায়, যেখানে তিনি বিচার চাওয়ার সংলাপও দেন।
ভিডিওটিতে দেখা যায়, জোভান মোটরসাইকেল নিয়ে এলে কেয়া তার দিকে তেড়ে গিয়ে অদ্ভুত আচরণ করেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো।’
মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই প্রথমে কেয়াকে চিনতে পারেননি এবং তার অভিনয় ও মেকআপের প্রশংসা করেন। পরে জানা যায়, এটি একটি নাটকের শুটিং সেটের দৃশ্য। নাটকের নাম প্রকাশ না হলেও এতে জোভান ও কেয়া একসঙ্গে কাজ করছেন।