Ridge Bangla

বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অধীনে পরিচালিত এক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আসামিকে আদালতে তোলা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া আসামির নাম মশিউর রহমান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বাবুগঞ্জ থানার ওসি মো. এহতেশামুল ইসলাম জানিয়েছেন, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অধীনে পরিচালিত এক অভিযানে বরিশাল নগরীর বাসা থেকে তাকে আটক করার পর বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক আনারুল হক বলেন, গত বছরের নভেম্বরে দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মশিউর রহমানকে আদালতে হাজির করা হয়।

This post was viewed: 12

আরো পড়ুন