একসময় ছোট পর্দার জনপ্রিয় মুখ পিয়া বিপাশা হঠাৎ মিডিয়ার আড়ালে চলে যান। বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং নতুন জীবন শুরু করেছেন। বিদায়ী বছরে তিনি বিয়ের ঘোষণা দেন এবং ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী ২৬ জুন তিনি একজন মার্কিন নাগরিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পিয়া বিপাশা বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন। অভিনয়ে না থাকলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি একটি পার্টিতে তোলা তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়ে সুইমিংপুলের কিছু মুহূর্তও আলোচনায় আসে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দিয়েছেন এক সময়ের দেশের এই আলোচিত মডেল।
পিয়া বাংলাদেশের মিডিয়া থেকে সরে এসে নতুন দেশ ও সংস্কৃতিতে নিজের জীবন নতুনভাবে গড়ে তুলেছেন। পুরনো সম্পর্ক ভেঙে বাস্তব জীবনে সংগ্রামী এক নারীর পরিচয় তৈরি করেছেন তিনি। ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করলেও সেরা দশে পৌঁছে নিজেকে সরিয়ে নেন এবং পরে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলেন।