দিশা পাটানির প্রেমের গুঞ্জনকে নতুন মাত্রা দিয়েছে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। এক বিস্ফোরক পোস্টে সোনি সতর্ক করে লিখেছেন, “এটা শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয়, মানুষ অভিশাপও বয়ে আনে। রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।”
নুপূর সেননের বিয়েতে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তালবিন্দর একজন প্রতিষ্ঠিত সঙ্গীতজ্ঞ, যিনি হিপহপ, আরঅ্যান্ডবি ও পপের মিশ্রণে ২০১৮ সাল থেকে একাধিক হিট গান দিয়েছেন। তবে এই গুঞ্জন নিয়ে দিশা বা তালবিন্দর কেউই এখনও কোনো মন্তব্য করেননি। নেটদুনিয়ায় আলোচনা চললেও দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ও শান্ত রয়েছেন।
This post was viewed: 7