Ridge Bangla

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার। এতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক, শুল্কনীতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন তারেক রহমান। প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকের তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব সালেহ শিবলী।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক শুল্কহার হ্রাস, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করার সম্ভাব্য দিকগুলো নিয়েও আলোচনা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং ওই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

This post was viewed: 23

আরো পড়ুন