বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী শহরটির বায়ুমান স্কোর দাঁড়িয়েছে ৩১৪, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।
বৈশ্বিক এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রকাশিত আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ২৪২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
দূষণের তালিকায় ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি। চতুর্থ স্থানে রয়েছে চীনের চেংদু, যার স্কোর ২২১। এছাড়া পঞ্চম স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ২১৮।
আইকিউএয়ার বিশ্বব্যাপী বিভিন্ন শহরের বাতাসের মান তাৎক্ষণিকভাবে প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী-
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি বা সহনীয়
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১ এর অধিক: দুর্যোগপূর্ণ
This post was viewed: 19