ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালীতে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদর ও সিংগাইর এলাকায় একাধিক বাড়ি ও জমি, পূর্বাচল নিউটাউনে নয় কাঠা জমি এবং সিংগাইরে ৪১২ শতক কৃষি জমিসহ মোট বিপুল পরিমাণ স্থাবর সম্পদ।
দুদকের আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ব্যাংক হিসাব ও অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণসহ স্থাবর সম্পত্তি ক্রোক করা প্রয়োজনীয় হওয়ায় আদালত এ আদেশ দেন।
This post was viewed: 11