Ridge Bangla

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী এক কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন।

মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়িতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রাস্তার যান চলাচল বন্ধ হয়ে বিশাল যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কাভার্ডভ্যান রাজৈরের টেকেরহাট থেকে বরিশালের দিকে যাচ্ছিল। দ্রুতগামী যানটি মাদারীপুরের তাতিবাড়িতে পৌঁছালে সামনে থাকা ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। এ সময় আরও তিনজন আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক নারী।

নিহতরা হলেন, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কোহিনুর বেগম (৩৫) ও তাসলিমা (৪৬)। অন্যজন ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার বাসিন্দা নয়ন হাওলাদার (২২)।

This post was viewed: 13

আরো পড়ুন