Ridge Bangla

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি রুবেলের কর্মী ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় অফিস উদ্বোধনের পর রুবেলের সমর্থকেরা চলে গেলে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকেরা অফিস বন্ধের জন্য চাপ দেয়। নজরুল ইসলাম এতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

নজরুলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিচার দাবিতে রাতে নিহতের লাশ নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল হয়, যা উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে রুবেল সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

প্রশাসন জানায়, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন