Ridge Bangla

নেত্রকোনায় বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

নেত্রকোনায় জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় সদর–বারহাট্টা আসনের বিএনপির মনোনীত প্রার্থীর কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন।

জাতীয় পার্টির পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডা. আনোয়ারুল হকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে ডা. আনোয়ারুল হক তারেক রহমানের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানিয়ে সহযোগিতা কামনা করেন।

This post was viewed: 13

আরো পড়ুন