Ridge Bangla

জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোট যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে আসন সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি ছিল জোটের।

তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, “আজ বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।”

This post was viewed: 9

আরো পড়ুন