Ridge Bangla

নিষিদ্ধ সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে: ডিএমপি কমিশনার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, দলমত নির্বিশেষে একটি ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির জন্য উপহার দিতে হবে।

বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গত বছরের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনোভাবেই নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সেটিও নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন অনিয়ম বা পক্ষপাতের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “এই নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

This post was viewed: 17

আরো পড়ুন