Ridge Bangla

বজ্রপাতের সময় নিরাপদ থাকতে করণীয়

বাংলাদেশে চৈত্র থেকে আষাঢ়—এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সচেতনতা মেনে চললে এসব দুর্ঘটনা থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।

বজ্রপাত থেকে নিরাপদ থাকার ১১টি পরামর্শ

১. বজ্রপাত সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হয়, এ সময় ঘরে অবস্থান করুন।

২. গাঢ় ও উলম্ব মেঘ দেখা দিলে বাইরে না বের হওয়াই ভালো; খুব প্রয়োজনে রাবারের জুতা পরে বের হন।

৩. খোলা মাঠে থাকলে পায়ের আঙুলে ভর দিয়ে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।

৪. যত দ্রুত সম্ভব কংক্রিট ভবনের নিচে আশ্রয় নিন; ছাদ বা উঁচু স্থানে উঠবেন না।

৫. শিশুদের ঘরের ভেতরে নিরাপদে রাখুন, মাঠে খেলাধুলা এড়িয়ে চলুন।

৬. মোবাইল, কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখুন।

৭. উঁচু জায়গা বা খোলা মাঠে অবস্থান করা থেকে বিরত থাকুন।

৮. একত্রে থাকলে আলাদা হয়ে যান; একসাথে বজ্রপাতের ঝুঁকি বেশি।

৯. গাছ, বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি ধাতব বস্তু থেকে দূরে থাকুন।

১০. মেঘ দেখা দিলে নদী, পুকুর, জলাশয় থেকে দূরে সরে যান।

১১. গাড়ির ভেতরে থাকলে ধাতব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

বিশেষ পরামর্শ: বজ্রপাতের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যান এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করুন।

This post was viewed: 46

আরো পড়ুন