Ridge Bangla

পরিচ্ছন্নতাকর্মীরা সড়কে ময়লা ফেলে আন্দোলন করছেন

রাজধানীর নতুন বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়কে ময়লা ফেলে প্রতিবাদ জানাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা ফেলে মূল সড়ক অবরোধ করেন তাঁরা। এতে একপাশ দিয়ে সীমিতভাবে যানবাহন চললেও তৈরি হয়েছে তীব্র যানজট।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট জানান, “পরিচ্ছন্নতাকর্মীরা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে এভাবে প্রতিবাদ করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

আন্দোলনে অংশ নেওয়া এক কর্মী বলেন, “বেতন না পাওয়ায় আমরা বাধ্য হয়ে এই কাজ করেছি। আমাদের দাবি মেনে নেওয়া হলে নিজেরাই সব পরিষ্কার করে ফেলব।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বকেয়া বেতন পরিশোধ না করায় অসন্তোষ বাড়ছিল পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে। বারবার আবেদন জানিয়েও সমাধান না হওয়ায় তাঁরা এ ধরনের কর্মসূচি নিয়েছেন।

এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ঢাকা উত্তর সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ।

This post was viewed: 46

আরো পড়ুন