Ridge Bangla

রংপুরে চার ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

রংপুরে র‌্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্টের অভিযান শেষে চারটি ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা আর দুটি চিমনি ধ্বংস করা হয়েছে। অভিযানের মাধ্যমে অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে রংপুর র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সাম্প্রতিক সময়ে নীলফামারীর বিভিন্ন ইটভাটায় অতিরিক্ত সালফার ও অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া গেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ অবৈধ ইটভাটা ব্যবসায়ী ও পরিবেশ রক্ষায় তৎপরতা বৃদ্ধি করেছে।

গত বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর থানার এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর আভিযানিক দল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মোবাইল কোর্ট বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩) ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। অপরাধ প্রমাণিত হওয়ায় ইটভাটার মালিক মো. ওবায়দুল ইসলামকে ৫ লাখ, মো. এজাজ আহমেদ দোলুয়াকে ৪ লাখ ৫০ হাজার, সুরেজ সিঙ্গানিয়াকে ৫ লাখ এবং মো. আমদাসুল হককে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস করা হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন