Ridge Bangla

মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে আমেরিকান অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘মেড ইন ইউএসএ’ লেখা সম্বলিত একটি পিস্তলসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার যতারপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া বিল্লাল হোসেন (৪২) যতারপুর গ্রামের বাসিন্দা, মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে। সেনাবাহিনী জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।

তল্লাশিকালে একটি ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম।

অভিযান শেষে বিল্লাল হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে, তিনি একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা, চাঁদাবাজিসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন