Ridge Bangla

পরিত্যক্ত অবস্থায় সীমান্তে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটারগান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। গতকাল (৮ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের আজমতপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের আমবাগানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১৮২/৩–এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থিত।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের আশঙ্কা থাকায় গত কয়েক মাস ধরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে নাশকতা বা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

This post was viewed: 28

আরো পড়ুন