Ridge Bangla

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের তালিকা চেয়ে এনটিআরসিএর চিঠি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের জন্য শূন্যপদের অনলাইন সফটকপির তালিকা ১০ কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি তিনটি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ২০২৫ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবরের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানের নিয়োগ সুপারিশ কার্যক্রম এনটিআরসিএ’র মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে অধিদপ্তরভিত্তিক নির্ভুল শূন্যপদের চাহিদা অনলাইন সফটকপিতে সংগ্রহ করা প্রয়োজন।

এমন পরিস্থিতিতে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানের নিয়োগ সুপারিশের জন্য শূন্যপদের উল্লিখিত ‘ছকে’ অনলাইন সফটকপির তালিকা আগামী ১০ কর্মদিবসের মধ্যে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

যেসব তথ্য দিতে হবে: অথরিটি, ডিএন কোড, নাম, ডিস্ট্রিক্ট কোড, ডিস্ট্রিক্টের নাম, থানা কোড, থানার নাম।

This post was viewed: 20

আরো পড়ুন