Skip to main content

Ridge Bangla

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সম্প্রসারণ করেছে সরকার। নতুন করে আরও ১৩৫টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে বর্তমানে দেশে মোট অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টিতে। এসব ওষুধের বিক্রির জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার নির্ধারিত মূল্যের মধ্যেই অত্যাবশ্যকীয় ওষুধ বিক্রি করতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত দামে এসব ওষুধ বিক্রি করা যাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, সরকার নির্ধারিত দামে ওষুধ বিক্রির বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্টদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে, যাতে তারা নতুন মূল্য কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। নির্ধারিত সময়ের পর নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

This post was viewed: 46

আরো পড়ুন