Ridge Bangla

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনায় স্থান পায় বলে জানা গেছে। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

This post was viewed: 21

আরো পড়ুন