Ridge Bangla

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি দলের নিয়মিত বা পূর্বনির্ধারিত কোনো বৈঠক নয়। হঠাৎ করেই এ বৈঠক ডাকা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট এজেন্ডা ঘোষণা করা হয়নি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে সেখানে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

বিশেষ করে আলোচনায় রয়েছে এই বৈঠকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার বিষয়টি চূড়ান্ত হতে পারে। দীর্ঘদিন ধরে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং দল পুনর্গঠনের প্রেক্ষাপটে নেতৃত্বের বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

This post was viewed: 17

আরো পড়ুন