Ridge Bangla

নির্বাচন কমিশনে প্রথম দিনে ৪২ প্রার্থীর আপিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৪২ জন প্রার্থী। সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানা গেছে। আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি কমিশন এসব আপিল নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জনে। প্রথম দিনে আপিলের সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা অঞ্চলে। রংপুর থেকে ৩টি, রাজশাহী ৫টি, খুলনা ৩টি, বরিশাল ১টি, ময়মনসিংহ ১টি, ঢাকা ১৫টি, ফরিদপুর ৭টি, কুমিল্লা ৫টি এবং চট্টগ্রাম ২টি আপিল জমা পড়েছে। সিলেট অঞ্চলের কোনো আপিল হয়নি। কুমিল্লায় একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে একজন ক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রায় ৩৫০ স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন, যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত তথ্যের অমিলের কারণে অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন।

This post was viewed: 25

আরো পড়ুন