Skip to main content

Ridge Bangla

ভোট গ্রহণে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করল নির্বাচন কমিশন

আগামী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে একাধিক নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার সচেতনতা, কর্মকর্তা নিয়োগ, প্রার্থীর পরিচয় নির্ধারণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা- সব ক্ষেত্রেই স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এবার ভোটকেন্দ্রগুলোতে টাঙানো ব্যানার হবে পরিবেশবান্ধব ফেব্রিক দিয়ে তৈরি। এসব ব্যানারে ৮০ শতাংশ কটন ও ২০ শতাংশ ভিসকস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত মাপের ব্যানারে রিঅ্যাকটিভ ডিজিটাল প্রিন্ট থাকবে এবং ভ্যাট-ট্যাক্সসহ প্রতিটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা।

ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগে ইসি বলেছে, কোনো উপজেলায় প্রয়োজনীয় জনবল না পাওয়া গেলে পাশের উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসার একযোগে অন্য আসনে বদলি করা যাবে না। জনবল সংকটের যৌক্তিক কারণ ছাড়া আন্তঃউপজেলা নিয়োগ নিরুৎসাহিত করা হয়েছে।

একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে নতুন ব্যবস্থা নিয়েছে কমিশন। ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় প্রার্থীর নামের সঙ্গে বাবা, মা বা স্বামীর নাম যুক্ত করা হবে। প্রয়োজনে প্রতীকের ক্রমানুসারেও নাম সাজানো হবে।

This post was viewed: 56

আরো পড়ুন